ডেস্ক রিপোর্ট, আমার কলম :- জলপাইগুড়ির মালবাজারের মালনদীতে দশমীর সন্ধ্যায় দুর্গা প্রতিমা বিসর্জনের সময় হড়পা বানে ইতিমধ্যেই ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে সূত্র মারফত। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই হড়পা বানে জলের তোড়ে ভেসে গিয়েছেন অনেকেই।
স্থানীয় প্রশাসন মারফত জানা গিয়েছে, এখনও নিখোঁজ প্রায় ৩০ থেকে ৪০ জন। অনুমান করা হচ্ছে, মাল নদীর দ্বীপে এখনও হয়তো আটকে রয়েছেন অনেকেই। বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ তাঁদের উদ্ধার কার্যে নেমে পড়েছেন।
এই ঘটনাটি ঘটেছে, আচমকা পাহাড় থেকে জল নেমে এসে। অনুমান করা হচ্ছে, প্রায় ৪০ জনের মতো নদীর একটি আইল্যান্ডে আটকে রয়েছেন। হাসপাতালে ভর্তি করানো হয়েছে অনেককেই।
জলপাইগুড়ির মালবাজারে বিপর্যয়ে উদ্ধারকাজ বৃহস্পতিবার সকাল থেকে আবারও শুরু করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।
সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনায় মালবাজারের সুপার স্পেশালিটি হাসপাতালে প্রায় ১৬ জনকে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে আট জন মহিলা বলে জানা গেছে। দাবি করা হয়েছে, এখনও নিখোঁজ অনেকেই।


No comments:
Post a Comment