প্রদীপ কুমার সাঁতরা, উলুবেড়িয়া, আমার কলম :- আগামী ২১ শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। গত দু বছর কোভিড এর কারণে ভার্চুয়ালি ভাবেই শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই বছর ধর্মতলায় বিশাল জনসভার মাধ্যমে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। এই শহীদ দিবসে ধর্মতলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আর এই ২১ শে জুলাই কে সামনে রেখে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় একটি প্রস্তুতি সভা। এই প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয় ১২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাউড়িয়ার মোল্লাপাড়ার একটি বিদ্যালয়ে।
এদিনের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার সিআইসি মেম্বার মহিনুদ্দিন মিদ্দে (বাদশা), শেখ আকবর, অসিরঞ্জন অধিকারী সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা।
উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বেনু কুমার সেন, উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ব্যানার্জী, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা কৌশিক দাস, চন্দন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।


No comments:
Post a Comment