Breaking

Monday, July 18, 2022

বিদেশের মাঠে ঋষভের শতরানে ইংল্যাণ্ডের বিরুদ্ধে জয় ভারতের!

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- বিদেশের মাঠে ইংল্যাণ্ডের বিরুদ্ধে শতরান ঋষভের। ভারতীয় দলকে আরও একটি সিরিজ় জেতালেন ঋষভ পন্থ। এবার ওয়ান ডে সিরিজ। 

১১৩ বলে ১২৫ রানে অপরাজিত থেকে পাঁচ উইকেটে দলকে জেতালেন তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ। মোট ১৬ টি চার ও ২ টি ছয়ের সাহায্যে ইনিংস সাজান তিনি। 

ম্যাচ সেরার পুরস্কারও তুলে দেওয়া হয় তাঁরই হাতে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ঋষভ পন্থ বলেন, এই ইনিংস সারা জীবন মনে থাকবে তাঁর।

No comments:

Post a Comment

Adbox