ডেস্ক রিপোর্ট :- প্রকাশ্যে এল রণবীর আলিয়ার বিয়ের প্রথম ছবি। ‘মিস্টার অ্যান্ড মিসেস কাপুর'। নতুন জীবন শুরু হল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের। বলিউডে নতুন তারকা দম্পতি।
প্রায় ৫ বছরের প্রেম নতুন মোড় নিল বৃহস্পতিবার। বান্দ্রার ‘বাস্তু'তে এ বার শুরু হবে নতুন সংসার। নতুন জীবনে পা রাখার পরেই প্রকাশ্যে ‘ব্রহ্মাস্ত্র’র নায়ক-নায়িকার প্রথম 'বিবাহিত’ ছবি।
রণবীর কাপুরও সেজেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে। এদিন রণবীরের পরনে ছিল সিল্কের শেরওয়ানি এবং কারুকাজ করা সিল্কের অরগ্যাঞ্জা শাল। দু'জনেই পরেছিলেন হিরে এবং মুক্তো বসানো গয়না।
বিয়ে শেষ হতেই সেই পোশাকে ফটোশ্যুটে দু'জনকে দেখা যায় ঠোঁটে ঠোঁট রেখে খুনসুটিতে মেতে উঠতে। রণবীর-আলিয়ার মুখের হাসিই বলে দিচ্ছিল দিনটি তাঁদের কাছে কতটা প্রিয়।


No comments:
Post a Comment