Breaking

Tuesday, February 1, 2022

Union Budget 2022 : "সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য মাত্র"- টুইটে জানালেন "মমতা বন্দ্যোপাধ্যায়"

নিজস্ব প্রতিবেদন, আমার কলম : আজ, ১ ফেব্রুয়ারি, সংসদে ২০২২-২৩ অর্থ বর্ষের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেন। 

এটাই ছিল তার সংক্ষিপ্ততম বাজেট পেশ ভাষণ। অতীতে সাধারণত বাজেট ভাষণ ঘণ্টা দুয়েকের হতো। কিন্তু এদিনের বাজেট ভাষণ ছিল দেড় ঘণ্টার। অন্যদিকে কোভিড প্যানডেমিক এর কারণে তিনি দ্বিতীয়বার বাজেট পেশ করলেন পেপারলেস। তিনি এদিন বাজেট ভাষণ দেন ট্যাব দেখে। 

আর এই বাজেট সম্বন্ধে টুইটারে নিজের মতামত জানালেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়তিনি এদিন টুইট করে জানান, সাধারণ মানুষের জন্য এই বাজেট একটা শূন্য মাত্র। বাজেট পেশ করার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট সম্পর্কে তার প্রতিক্রিয়া জানিয়েছেন টুইট মারফত। 

তিনি টুইটে জানান, বেকারত্ব ও মুদ্রাস্ফীতিতে এমনিতেই জর্জরিত সাধারণ মানুষ। এই বাজেটের মধ্যে শুধু বড়ো বড়ো কথা বলা হয়েছে। কেন্দ্রের এই বাজেটে কোনো কিছুই গুরুত্ব পায়নি। এটা পেগাসাস - স্পিন বাজেট। 

কার্যত এই বাজেট সম্বন্ধে একই মত পোষণ করছেন পশ্চিমবঙ্গের অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, এক লক্ষ কোটি টাকার তহবিল ছাড়া এই বাজেট থেকে বাংলা আর কিছুই পায়নি। পাশাপাশি বাংলার অর্থনীতিবিদদের মতে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এবারের বাজেট সাধারণ মধ্যবিত্তের জন্য যে খুব একটা সুখের নয়, তা বোঝাই যাচ্ছে। 

No comments:

Post a Comment

Adbox