Breaking

Tuesday, February 1, 2022

আদিবাসী সম্প্রদায়ের জয় জোহার মেলার উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়

রামকৃষ্ণ চ্যাটার্জী, বারাবনি, পশ্চিম বর্ধমান : রাজ্য সরকারের উদ্যোগে ও বারাবনি পঞ্চায়েত সমিতির পরিচালনায় এবং পানুডিয়া পঞ্চায়েতের সহযোগিতায় মঙ্গলবার গৌরান্ডি হাইস্কুল ফুটবল ময়দানে আদিবাসী সম্প্রদায়ের জয় জোহার মেলার ফিতে কেঁটে উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। 


তিনদিন ব্যাপী এই মেলায় আদিবাসীরা নৃত্য পরিবেশন, গান, ক্রীড়া প্রতিযোগিতা, আদিবাসী অর্কেস্ট্রা, আদিবাসী রেক সহ বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এইদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য অসিত সিংহ, জেলা পরিষদের কর্মদক্ষ পূজা মাড্ডি, বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরি, সহ সভাপতি সুকুমার সাধু, পানুডিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ হাঁসদা, উপ প্রধান বিশ্বজিৎ সিংহ সহ আরো অনেকে। 


No comments:

Post a Comment

Adbox