রামকৃষ্ণ চ্যাটার্জী, সালানপুর, পশ্চিম বর্ধমান : রাজ্য সরকারের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে নান্দনিক সভাগৃহে অনুষ্ঠিত করা হয় তিনদিন ব্যাপী আদিবাসীদের জয় জোহার মেলার।
মঙ্গলবার দিন সেই মেলার মুখ্যদ্বার ফিতে কেঁটে প্রদীপ উজ্জ্বলন করে শুভ উদ্বোধন করেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়, আদিবাসী উন্নয়ন বিভাগের আধিকারিক সানিউর রহমান, সালানপুর সমষ্টি উন্নয়নের আধিকারিক অদিতি বসু, ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজেশ কুমার, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরো বিশিষ্ট ব্যাক্তিগণ।
সালানপুর ব্লক ও আদিবাসী উন্নয়ন সমিতির পরিচালনায় আয়োজিত মেলায় আদিবাসী দের জন্য সরকারি সুবিধা সহ জাতি শংসাপত্র, বার্ধক্য ভাতা, লোক আদালত, স্বাস্থ্য শিবির, স্বনির্ভর গোষ্ঠী, কৃষি ইত্যাদি সহ প্রকল্প সম্পর্কিত তথ্যের জন্য বেশ কয়েকটি স্টল লাগানো হয়েছিল।
এছাড়া তিন দিনব্যাপী এই মেলায় বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক নৃত্য, লোকগীতি, বাঁশি, বাদ্য যন্ত্রের পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের ২২ টি গ্রামীণ মৌজার প্রধান মোড়লদের বিশেষ সম্মানে ভূষিত করা হয়।


No comments:
Post a Comment