Breaking

Tuesday, February 1, 2022

পশ্চিমবঙ্গ বাউরী সমাজ উন্নয়ন সমিতির কর্মীরা বাড়ি এসে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট তুলে দিলেন অসহায় মহিলার হাতে

রামকৃষ্ণ চ্যাটার্জী, বারাবনি, পশ্চিম বর্ধমান : বারাবনি ব্লকের কেলেজোড়া গ্রামে আজ পশ্চিমবঙ্গ বাউরী সমাজ উন্নয়ন সমিতির পক্ষ থেকে দুলালী সূত্রধর (৩৫ বছর) নামে এক হ্যান্ডিক্যাপ মহিলার হাতে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট তুলে দেওয়া হয়। দুলালী দেবী বহুদিন ধরে ঘোরাঘুরি করছিলেন সরকারি দপ্তরে দপ্তরে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট তৈরি করার জন্য। কিন্তু কোনোরকম সুরাহা তিনি পায়নি বলেই জানিয়েছেন। 

তার মধ্যে খবর পেয়ে তার কাছে এসে পৌছায় পশ্চিমবঙ্গ বাউরী সমাজ উন্নয়ন সমিতির কর্মীরা। কয়েকদিন আগে তারা তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় এবং তার ডাক্তারী পরীক্ষা করিয়ে তার হাতে আজ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট তুলে দেয়া হয়। 

এই সার্টিফিকেট পাওয়ার পর দুলারী দেবী খুব খুশি হয়েছেন এবং সংস্থার সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, পৃথিবীতে এখনো সৎ মানুষ ও কিছু সংস্থা রয়েছে যার জন্য আজ আমি এই সার্টিফিকেট তৈরি করতে পারলাম। 

No comments:

Post a Comment

Adbox