Breaking

Tuesday, February 1, 2022

ঝাড়খণ্ডের নিরসার ইসিএলের খনিতে অবৈধভাবে কয়লা উত্তোলন করতে গিয়ে মৃত একাধিক ব্যাক্তি

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : ঝাড়খণ্ডের নিরসার ইসিএলের খনিতে অবৈধভাবে কয়লা উত্তোলন করতে গিয়ে বিপত্তি। সূত্র মারফত জানা গিয়েছে, কয়লাখনি থেকে অবৈধভাবে কয়লা উত্তোলন করার সময় হটাৎ চাংগড় ধসে পড়ে। এই ঘটনায় ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা গেছে সূত্র অনুযায়ী। তবে আরো মৃত্যুর আশঙ্কা রয়েছে বলে অনুমান করা হচ্ছে। উদ্ধার কাজে প্রশাসন কতৃপক্ষ নেমেছে। এছাড়াও চাপা পড়ে থাকার সম্ভবনা রয়েছে অনেকেরই। 

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় বিজেপি বিধায়ক অপর্ণা সেনগুপ্ত। তিনি জানান, এই ঘটনার জন্য ইসিএল কর্তৃপক্ষের গাফিলতিই দায়ী। ইসিএলের নিরাপত্তারক্ষী বা সিআইএসএফ থাকতেও কেন খনিতে ঢুকবে বহিরাগতরা, সেটা দেখা উচিত কর্তৃপক্ষের। 

নিরসার প্রাক্তন বিধায়ক অরূপ চট্টোপাধ্যায়ও খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান। নিরসার প্রাক্তন বিধায়ক বলেন, এদিন মোট তিনটি খনি এলাকায় অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে ধসে চাপা পড়ে ২০ জনের মৃত্যু হয়েছে। প্রশাসনের ও পুলিশের একাংশের যোগসাজশে মাফিয়াদের সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরেই নিরসা থানা এলাকায় বিভিন্ন জায়গায় অবৈধ ভাবে কয়লা কাটা ও উত্তোলনের কাজ চলছে। কারা মাসিক টাকা নেয় বা কাদের নির্দেশে এই অবৈধ ব্যবসা চলছে তার তদন্ত করা উচিত। 

No comments:

Post a Comment

Adbox