Breaking

Tuesday, February 1, 2022

Union Budget 2022 : ২০২২-২৩ অর্থবর্ষের বাজেটে কী কী থাকলো দেখে নিন একনজরে

নিজস্ব প্রতিবেদন, আমার কলম : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, আজ, ১ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২২-২৩ অর্থ বর্ষের জন্য লোকসভাতে বাজেট পেশ করলেন। অর্থমন্ত্রীর বাজেট পেশ করা শেষ হয়েছে। একাধিক নতুন প্রকল্প ও উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরেছেন দেশের অর্থমন্ত্রী। আসুন এক নজরে এই বাজেটের গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখে নেওয়া যাক। 
👉🏻) শুধুমাত্র ২০২২ এর জানুয়ারি মাসে জিএসটি - তে কালেকশন করা হয়েছে ১ লক্ষ ৪০ হাজার টাকা। 

👉🏻) জাতীয় করন করা হবে ৩৪০ টি এক্সপ্রেশন। 

👉🏻) 'ওয়ান নেশন, ওয়ান রেজিস্ট্রেশন' ব্যবস্থার সূচনা করা হবে 'তথ্য নথিকরণ' ব্যবস্থার সুবিধার্থে। 

👉🏻) কর্পোরেট সেক্টর গুলিতে কর কমানো হলো। 

👉🏻) কেন্দ্রীয় অর্থমন্ত্রী করদাতাদের ধন্যবাদ জানিয়েছেন বাজেট পেশ করার সময়। 

👉🏻) সরলীকরণ করা হবে 'কর ব্যবস্থা'কে। 

👉🏻) 'সিঙ্গল উইন্ডো সিস্টেম' চালু করা হবে ব্যবসার উন্নতির স্বার্থে। 

👉🏻) বিশেষভাবে সক্ষমদের জন্য করে ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে। 

👉🏻) ১২ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হলো করা হলো সারচার্জ। 

👉🏻) ১ লক্ষ কোটি টাকা সাহায্য প্রদান করা হবে রাজ্যগুলিকে। 

👉🏻) ১৮ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হলো কো - অপারেটিভ ট্যাক্স। 

👉🏻) ২ বছরের মধ্যেই করদাতারা, আপডেটেড রিটার্ন ফাইল করতে পারবেন। 

👉🏻) ৪ শতাংশ ধার অনুমোদন করা হয়েছে রাজ্যগুলিকে, স্টেট ডোমেস্টিক প্রডাক্টের। 

👉🏻) এই অর্থ বর্ষে কার্যকরী মূলধনী ব্যয় হিসাবে ধরা হয়েছে আনুমানিক ১০.৬৮ লক্ষ কোটি টাকা। 

👉🏻) 'রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া' আনবে 'ডিজিটাল মুদ্রা'।  

👉🏻) ডিজিটাল সম্পত্তির লেনদেনের উপর আয়কর ৩০ শতাংশ। ছাড় দেওয়া হবে ইলেকট্রনিক্স আইটেমস ও গয়নার ওপর। শুল্ক বাড়ানো হলো ছাতার উপর। ৪০০ টাকা শুল্ক ধার্য করা হয়েছে ইমিটেশনের ওপর। কৃষিকে উৎসাহ দিতে, কৃষিজ দ্রব্যের উপর শুল্কে ছাড় দেওয়া হলো। পোশাক ও চামড়া দ্রব্য এর দাম সস্তা করা হবে। আমদানি কর হ্রাস করা হয়েছে চিংড়ির চাষে। 

No comments:

Post a Comment

Adbox