Breaking

Tuesday, February 1, 2022

Union Budget 2022 : ৪,০০০ বন্দে ভারত ট্রেন ও ৮০ লক্ষ বাড়ি

নিজস্ব প্রতিবেদন, আমার কলম : সংসদে চলতি অর্থ বর্ষের বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট পেশ করার সময় তিনি জানিয়েছেন, মাল্টি মডেল পদক্ষেপে পরিকাঠামো উন্নয়ন হবে চলতি অর্থ বর্ষে। জাতীয় স্কিল ডেভেলপমেন্ট এর আওতায় অনলাইন ট্রেনিং দেওয়া হবে। ২০ হাজার কোটি টাকার বিনিয়োগ করা হবে সেক্টরে। প্রধানমন্ত্রী গণশক্তি প্রকল্পের আওতায় গঠন করা হবে ১০০ কার্গো টার্মিনাল। ৪,০০০ নতুন বন্দে ভারত ট্রেন আগামী তিন বছরে আসতে চলেছে। 

এছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, চলতি অর্থ বর্ষে ৮০ লক্ষ বাড়ি তৈরি করা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে। ২৩ টি সেন্টার তৈরি করা হবে মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য। প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হবে নল বাহিত জল। মূল্যবৃদ্ধি কমাতে ভোজ্য তেলের দাম কমানোর দিকে নজর দেওয়া হবে। দেশের প্রতিটি পোস্ট অফিস, কোর ব্যাঙ্কিং পরিষেবা দিতে সক্ষম হবে এই চলতি অর্থবর্ষে। উত্তর পূর্ব রাজ্য গুলোর উন্নয়নে বিভিন্ন নতুন প্রকল্প। 

No comments:

Post a Comment

Adbox