Breaking

Tuesday, February 1, 2022

Union Budget 2022 : আজ বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

নিজস্ব প্রতিবেদন, আমার কলম : আজ, ১ ফেব্রুয়ারি, মঙ্গলবার, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদের বাজেট পেশ করছেন। এই নিয়ে তিনি চতুর্থবার বাজেট পেশ করছেন। গত বছরে তিনি প্রথমবার ' পেপারলেস ' বাজেট পেশ করেছিলেন। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে এ বছরও তিনি পেপারলেস বাজেট পেশ করবেন। চলতি বছরের বাজেট হবে সব ক্ষেত্রে প্রয়োজন অনুসারে, কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী তেমনি জানিয়েছিলেন। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে বাজেট পেশ করবেন তাতে সবার লাভ হবে। 

মঙ্গলবার সকালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রথা অনুযায়ী প্রথমে অর্থ মন্ত্রকে যান। এরপর নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে মঞ্জুরি নিয়ে মন্ত্রিসভায় বাজেট অনুমোদন করিয়ে লোকসভায় বাজেট পেশ করার উদ্দেশ্যে যান। এখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে ২০২২-২৩ অর্থ বর্ষের বাজেট পেশ করছেন। 

No comments:

Post a Comment

Adbox