Breaking

Friday, February 25, 2022

পৌরনিগম নির্বাচনে ভোট লুট সন্ত্রাসী কার্যকলাপের বিরূদ্ধে আদালত চত্বরে ঘড়ি মোড়ে বিজেপির অবস্থান বিক্ষোভ

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : সদ্য সমাপ্ত আসানসোল পৌরনিগম নির্বাচনে ভোট লুট, ভোটে কারচুপি, সন্ত্রাসী কার্যকলাপের বিরূদ্ধে আসানসোলের আদালত চত্বরের ঘড়ি মোড়ে বিজেপির অবস্থান বিক্ষোভ আন্দোলন করা হয়েছে।
শুক্রবার বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার উদ্যোগে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে।এদিনের অবস্থান বিক্ষোভে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দিলীপ দে, আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চ্যাটার্জি, বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জী সহ অন্যান্য নেতৃত্বরা।
বিজেপির নেতৃত্বদের অভিযোগ ভোট লুট করে ছাপ্পা করে তৃণমূল আসানসোল পৌরনিগমের দখল করেছে।যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের নেতৃত্ব।

এই প্রসঙ্গে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দিলীপ দে কি বলেন, এই পৌর নিগম নির্বাচনে তৃণমূল বাইরে থেকে দুষ্কৃতী এনে , ভোট লুট করে, ছাপ্পা ভোট দিয়ে মন্ত্রী মলয় ঘটক এর নেতৃত্বে এই নির্বাচনে জয়লাভ করেছে। গনতন্ত্রের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। এভাবেই তারা আসানসোলের পৌর নিগম নির্বাচনে ক্ষমতায় এসেছে। এরই প্রতিবাদে আজকের এই অবস্থান বিক্ষোভ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। 
বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী বলেন, রাজ্যের পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। বলা ভালো কাজ করতে বাধ্য হচ্ছে। আসানসোলের দুর্নীতি করে তৃণমূল ক্ষমতায় এসেছে। নকল কাউন্সিলরদের সঙ্গে গুন্ডারা থাকে, তাই ওরা গুন্ডা নিয়ে ঘুরে বেড়ায়। ওদের ভয় পাওয়ার কিছু নেই। আনিস খান কে কিভাবে পুলিশের সাহায্যে হত্যা করা হলো তৃণমূলের তা বাংলার মানুষের আর জানতে বাকি নেই। তাই আমরা আনিস এর হত্যার সুবিচার চাই। এই জন্য আমাদের দল আন্দোলনে পথে নামবে। 

বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জী বলেন, আসানসোলে ভোটের নামে প্রহসন হয়েছে। ভোটের আগের দিন আসানসোল বহিরাগত দুষ্কৃতীদের ডেরায় পরিণত হয়েছিল। বাংলার ইতিহাস বলছে যে দল প্রধান বিরোধী দল ছিল, সে একদিন ক্ষমতায় এসেছে। তাই বিজেপি ও একদিন ক্ষমতায় আসবে। তাই বলছি আমাদের উপর যতটা অত্যাচার করছেন, ততটা কি আপনারা সহ্য করতে পারবেন। 

নব নির্বাচিত কাউন্সিলর চৈতালি তেওয়ারী বলেন, আসানসোলে তৃণমূল ভোট লুট করে ক্ষমতায় এসেছে। এটা মেনে নেওয়া যাচ্ছে না। তাই আমরা আইনি ব্যবস্থা নিয়ে কোর্টের দ্বারস্থ হবো। গণতন্ত্র তৃণমূলের হাতে কলুষিত হচ্ছে। 

No comments:

Post a Comment

Adbox