রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : কুলটি CISF গ্রাউন্ডে সেল গ্রোথ ওয়ার্কস কারখানার তরফে প্রজাতন্ত্র দিবস পালন , উপস্থিত CGM/SAIL কুলটি। সারা দেশের সাথে সাথে রাজ্যেও আজ বুধবারে পালিত হচ্ছে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার কুলটিতে অবস্থিত দেশের প্রথম লোহ ইস্পাত শিল্প কুলটি iscco কারখানা , বর্তমানে যার নাম পরিবর্তন করে রাখা হয়েছে কুলটি সেল গ্রৌউথ ওয়ার্কস , রাস্ট্রায়েত্ব এই কারখানার CISF গ্রাউন্ডে আজ CISF এর কুচকা আওয়াজের মাধ্যমে ৭৩ তম প্রজাতন্ত্র পালন করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেল কারখানার উচ্চ আধিকারিক cgm সুভাষিস সেনগুপ্তা , সঙ্গে RS মাহাওয়ার , ডি ঘোষ , CISFএর চিফ কুলটি unit এস এস চিব সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
এদিন CGM শুভাশীষ সেনগুপ্ত ওনার বক্তব্যে বলেন, দেশের স্বাধীনতার জন্য যে সমস্ত সংগ্রামী আত্ম বলিদান দিয়েছেন তাদেরকে জানাই আমার প্রণাম। সংবিধানের রচয়িতা ডঃ বি আর আম্বেদকর ও ওনার সহযোগীদের জানাই আমার প্রণাম। এই প্রজাতন্ত্র দিবস দিনটিকে আমরা অনেকেই একটি ছুটির দিন বলে মনে করি। আমরা এই দিনে পিকনিক, ফিস্ট ও ঘুরে বেরিয়ে কাটিয়ে দিই। কিন্তু স্বাধীনতার এতো বছর পরে আমরা দেশের স্বাধীনতার জন্য যারা আত্ম বলিদান করেছেন তাদের কথা ভুলে যাই। কিন্তু আজকের দিনে সেই সমস্ত বীর শহীদদের স্মরণ করার দিন। আজকের দিনেই ১৯৫০ সালে আমাদের দেশের সংবিধান কার্যকরী হয়।


No comments:
Post a Comment