রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আজ, ২৬ শে জানুয়ারি। সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে দেশের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। আর তারই অঙ্গ হিসাবে এদিন সকালে আসানসোল পোলো গ্রাউন্ডে উদযাপিত হল দেশের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। এই রাষ্ট্রীয় উৎসবের দিনে জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিম বর্ধমান জেলা শাসক এস অরুন প্রসাদ। তার সঙ্গে সহযোগিতার হাত বাড়ান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার অংশুমান সাহা। পতাকা উত্তোলনের পর জেলাশাসক এবং ডিসি হেডকোয়ার্টার ক্যারেড নিরীক্ষণ করার পর পুলিশদের পক্ষ থেকে হর্ষ ধ্বনি দেওয়া হয়। এরপর পুলিশ, মহিলা আরখ্যা বাহিনী ও সিভিক ভলেন্টিয়াররা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।
এদিনের অনুষ্ঠানে ডি.এম. এস অরুণ প্রসাদ ওনার বক্তব্যে বলেন, আমি সমস্ত পশ্চিম বর্ধমান বাসীদের জানাই ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সংবিধান ১৯৪৯ সালের ২৬ নভেম্বরে গৃহীত হয়। আর ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি কার্যকরী হয়। দেশের সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন হলো আমাদের দেশের প্রতি আনুগত্যের প্রমাণ। আমাদের সরকার পশ্চিম বর্ধমান এর বাসিন্দাদের জন্য নানান উন্নয়নমূলক প্রকল্প শুরু করেছে। আর আমরা জেলা প্রশাসনের তরফ থেকে সেগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে চলেছি। কোভিড এর সাথে লড়াই করে আমরা ৮,৫৫৫ জনকে সুস্থ করে তুলতে পেরেছি। ৩৭৯ জনকে কোভিড এর জন্য অনুদান দেওয়া হয়েছে। স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রায় দেড় লক্ষ নাগরিক। প্রায় দু লক্ষের বেশী ছাত্র ছাত্রীকে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল প্রদান করা হয়েছে। প্রায় ৯৮% কৃষককে কিষান ক্রেডিট কার্ডের আওতায় আনা হয়েছে। এছাড়াও জেলা বাসী সরকারী বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন।


No comments:
Post a Comment