Breaking

Sunday, January 16, 2022

বামফ্রন্ট এর উদ্যোগে বাউড়িয়া ও চেঙ্গাইলে অনুষ্ঠিত হলো উলুবেড়িয়া বাঁচাও কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া, আমার কলম : রাজ্যের বিভিন্ন জায়গার পৌর নিগম নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে। সম্ভবত ১২ ফেব্রুয়ারি ও ২৭ ফেব্রুয়ারি হতে চলেছে বিভিন্ন জায়গার পৌর নির্বাচন। আর এই আসন্ন নির্বাচনকে ঘিরে প্রত্যেক রাজনৈতিক দল তাদের রণকৌশল সাজাতে ব্যস্ত। 

আর এই আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে বামফ্রন্ট ও তাদের দাবি নিয়ে পথে নেমেছে। রবিবার বিকালে গ্রামীণ হাওড়ার বাউড়িয়া (সুরশ্রী সিনেমা হলের সামনে) ও চেঙ্গাইলে (চেঙ্গাইল নেতাজী মোড়) বামফ্রন্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো উলুবেড়িয়া বাঁচাও কর্মসূচি। মূলত বামফ্রন্টের উলুবেড়িয়া পৌর উত্তর এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত হয় এদিনের (রবিবার) এই প্রতিবাদ সভা।  

আর রবিবারে বাউড়িয়ার সুরশ্রী সিনেমা হলের সামনে অনুষ্ঠিত হওয়া প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন বাম নেতা তারকনাথ দাস। এছাড়া এই সভায় উপস্থিত ছিলেন বাম নেতা মনোজ ব্যানার্জী, সৌমেন বাগ, সৌমেন চরণ, বিশ্বজিৎ হুদাতি, মোঃ হাকিম, সুপ্রিয় গাঙ্গুলী, মোহাম্মদ কামাল, দেবাশীষ পুরকাইত। ফরওয়ার্ড ব্লক এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন আশীষ পাণ্ডে সহ অন্যান্য সদস্যগণ। 

চেঙ্গাইল নেতাজী মোড়ে অনুষ্ঠিত হওয়া প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাম নেতা সেলিম মোল্লা, তনুশ্রী গিরী, তিয়াসা ব্যানার্জী ও তাপস মন্ডল সহ অন্যান্য সদস্যগণ। 

এদিনের প্রতিবাদ সভায় বাম নেতা ও কর্মীরা মূলত দুর্নীতি মুক্ত পৌরসভা গড়ার ডাক দেন। পাশাপাশি তৃণমূল এর  বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। এদিনের সভায় উপস্থিত বিভিন্ন কর্মীদের বক্তব্যে উঠে আসে তৃণমূলের বিভিন্ন দুর্নীতির কথা। এদিনের প্রতিবাদ সভায় বাম নেতাদের কথায় উঠে আসে, তৃণমূলের আমলে উলুবেড়িয়া পৌর সভার প্রকৃত অর্থে কোনো উন্নয়ন হয়নি। 

বাম নেতা তারকনাথ দাস এদিনের সভায় নিজের বক্তব্যে বলেন, উলুবেড়িয়া পৌর সভার অন্তর্গত বিভিন্ন এলাকায় সারা বছর নিয়মিত ড্রেন পরিষ্কার হয় না। কেউ যদি দাবি করেন সে কথা ভুল। এই সমস্ত এলাকায় বছরে একবার ড্রেন পরিষ্কার করা হয়। বর্ষাকালের আগে একবার ড্রেন পরিষ্কার করা হয়। আর এখন সেই সমস্ত ড্রেন গুলিতে জল ভর্তি হয়ে আছে, কাদা আছে, মশার আতুড় ঘর হয়ে আছে। এখানে নিকাশি ব্যবস্থা বলে কিছু নেই। বাউড়িয়াতে জল হলে আমরা উলুবেড়িয়ার কথা বলবো না। বাউড়িয়াতে জল হলে এখনকার মানুষ জল বন্দী হয়ে যাই। রাস্তায় জল জমে থাকে, বাড়ির সামনে জল জমে থাকে। জল নিকাশি ড্রেন নির্মাণ হয়নি, আর যেখানে ড্রেন নির্মাণ করা হয়েছে অপরিকল্পিত ভাবে নির্মাণ করা হয়েছে। সেখানে জল জমে মশার আতুড় ঘর হয়ে ডেঙ্গু রোগের সৃষ্টি হচ্ছে। 

No comments:

Post a Comment

Adbox