রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর ফাঁড়ির চবকা নিষিদ্ধ পল্লী এলাকায়। শনিবার চবকা এলাকায় দুর্বার সমিতির সদস্যরা খবর পায় যে চবকা এলাকায় কোনো একটি বাড়িতে এক নাবালিকা মেয়ে রয়েছে। খবর পাওয়া মাত্র তড়িঘড়ি তারা সেই বাড়িতে গিয়ে ওই নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে দুর্বার সমিতির কার্যালয়ে নিয়ে আসে। একই সাথে খবর দেওয়া হয় সি.ডাব্লু.সি. ও স্থানীয় পুলিশ প্রশাসনকে।
খবর পেয়ে দুর্বার কার্যালয়ে উপস্থিত হন পুলিশ প্রশাসন ও সি.ডব্লিউ.সি-র আধিকারিকরা। সম্পূর্ণ ঘটনার তদন্ত করার জন্য উদ্ধারকারী ওই নাবালিকাকে সাথে করে নিয়ে যান আধিকারিকরা। মেয়েটি এখন চাইল্ড হোমে রাখা হয়েছে।
আধিকারিক জানান, আমাদের কাছে খবর আসে ওই নাবালিকা মেয়েটি এই এলাকায় রয়েছে। আমরা চাইল্ড লাইনকে খবর দিই। তারা এসে মেয়েটিকে উদ্ধার করে। মেয়েটির বয়স সম্ভবত ১৫ বছর। তাকে পুলিশ ফাঁড়িতে যেখানে চাইল্ড হোম রয়েছে সেখানে রাখা হয়েছে।


No comments:
Post a Comment