Breaking

Monday, January 17, 2022

আসানসোল পৌর নিগমের ১০৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে চন্দনা বাউড়ি

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের চার পৌর নিগমের নির্বাচন। আর তার সঙ্গেই অনুষ্ঠিত হতে চলেছে আসানসোল পৌর নিগমের নির্বাচন। আর সেই আসানসোল পৌর নিগমের অধীনে- ১০৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তারকনাথ ধীবরের হয়ে রবিবার প্রচার সারলেন বাঁকুড়া সালতোড়ার বিধায়িকা চন্দনা বাউরি। প্রসঙ্গত তারকনাথ ধীবর পেশায় নিজে একজন টোটো চালক। আর তাই তিনি এদিন নিজেই টোটো চালিয়ে বিধায়িকা চন্দনা বাউরিকে তার টোটোতে বসিয়ে প্রচার সারলেন তার ওয়ার্ডে। 

একই সাথে তিনি আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়োর গাওয়া গান এই তৃর্ণমূল আর না বাজিয়ে আসন্ন পৌর নিগম নির্বাচনের প্রচার সারলেন তিনি। শুধু তাই নয় এলাকায় পায়ে হেটেও বহু বাড়িতে প্রচার করলেন চন্দনা বাউড়ি। আর এই প্রসঙ্গে এদিন সালতোরার বিধায়িকা চন্দনা বাউড়ি বলেন, এই দাদা আমার মতোই একজন গরিব মানুষ। তাই তিনি জানেন গরিবের মর্ম। তাই আসা করছি তিনি নিশ্চই জিতবেন। 

No comments:

Post a Comment

Adbox