রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : গত শনিবার আসানসোল পৌর নিগমের ৪২ ওয়ার্ডের মণ্ডল সভাপতি সুদীপ চৌধুরী বিজেপি ছেড়ে যোগ দেয় তৃণমূল কংগ্রেসে। আর তার সেই যোগদান করার পরের দিনেই অর্থাৎ আজ রবিবার ওই এলাকায় মিষ্টি বিতরণের পাশাপাশি দলীয় কর্মী সমর্থকেদের ও পথ চলতি সাধারণ মানুষকে মিষ্টি মুখ করালো বিজেপি কর্মী সমর্থকেরা।
আর এদিন সাংবাদিকদের পক্ষ থেকে তাদের মিষ্টিমুখ করানোর প্রশ্ন করা হলে ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী মধুসূদন দে বলেন, মিষ্টি খাওয়ানোর অনুষ্ঠানটা কি কারণে যেহেতু গত কাল অর্থাৎ শনিবার তৃণমূলে যোগদান করেছে মণ্ডলের সভাপতি সুদীপ চৌধুরী। তার জন্যে এলাকায় একটা খুশির বাতাবরণ এসেছে। দীর্ঘদিন ধরে যা চলছিল বিজেপিতে তাতে এলাকার মানুষের পাশাপাশি বিজেপির কর্মীরা খুশি সুদীপ চৌধুরীর মতো লোক চলে যাওয়াতে। আর তার জন্যেই এদিন আমাদের কর্মীরা আনন্দে উল্লাসে মিষ্টিমুখ করালো এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষদেরও।


No comments:
Post a Comment