রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : সামনেই আসানসোল পৌর নিগমের নির্বাচন। আর এবার আসানসোল পৌর নির্বাচনের ১০৫ নম্বর ওয়ার্ডের দুই রাজনৈতিক দলের প্রার্থী হয়েছেন দুই জা। এক জন বিজেপি প্রার্থী। আরেক জন প্রার্থী হয়েছেন তৃর্ণমূল কংগ্রেসের। এদিকে তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে লড়াই করছে ইন্দ্রানী আচার্য। রবিবার তিনি কোভিড বিধিকে উলঙ্ঘন করে আসানসোলের ১০৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন। এদিকে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী ইন্দ্রানী আচার্য্য। যদিও কংগ্রেস থেকে এর আগের পৌরনির্বাচনে জয়ী হয়েছিলেন তার পর তৃণমূলে যোগদান করেছিলেন তিনি এবং বিধান সভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে আবারও তিনি যোগদান করেন বিজেপিতে।
আর দ্বিতীয় বারের জন্য তিনি বিজেপির হয়ে আসানসোল পৌর নির্বাচনের প্রার্থী হয়েছে ইন্দ্রানী আচার্য। অন্য দিকে আসানসোলের ১০৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কুলটি ব্লক তৃর্ণমূলের সভাপতি বিমান আচার্য্যর বৌমা শুক্লা আচার্য। এদিন "তিনি কুলটি ব্লক তৃনমূল সভাপতি বিমান আচার্য নিজে ঝান্ডা নিয়ে প্রার্থী বৌমা শুক্লা আচার্য কে নিয়ে কোভিড বিধি মেনে প্রচার সারলেন ওই ওয়ার্ডে। এদিকে বাড়িতে দুই জা এর মধ্যে ভালো সম্পর্ক বজায় থাকলেও, নির্বাচনের ময়দানে কেউ কাউকে ১ ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়। তবে জয়ের ব্যাপারে তিনিও আশাবাদী।


No comments:
Post a Comment