Breaking

Monday, January 17, 2022

আসানসোল ইএসআই হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে বিক্ষোভ ও ভাঙ্গচুর

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আসানসোল উত্তর থানার অন্তর্গত ইএসআই হাসপাতালে রবিবার সন্ধ্যায় এক রোগীর মৃত্যু ঘটে। মৃত ব্যাক্তির পরিবারের সদস্যরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেন। এরপর ভাংচুর করা হয় হাসপাতালের দরজায়। মৃত ব্যাক্তির পরিবারের সদস্যদের সাথে পুলিশের দুর্ব্যবহার করার অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। তৃণমূলের যুব রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ঘটনাস্থলে এসে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সূত্রের খবর অনুযায়ী, কুলটির ১৬ নম্বর ওয়ার্ডের লক্ষ্মণপুর এলাকার বাসিন্দা সন্তোষ মণ্ডল। বয়স ৬৬ বছর। শনিবার রাতে তার বকে ব্যাথা হলে, হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার বুকে কিছু সমস্যা ছিল। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, রোগীর অবস্থা ভালোই আছে। রবিবার বিকেলেও ও সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ সন্ধ্যায় চিকিৎসকরা জানান, যে রোগী মারা গেছেন। এরপর হাসপাতালে এলাকার লোকজন ছুটে আসেন। রোগীর আকস্মিক মৃত্যুতে এলাকার মানুষজন উত্তেজিত হয়ে পড়ে। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত ব্যাক্তির ছেলেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এমনকি তাদের চিকিৎসক কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কোনরকম কথা বলতে দেওয়া হয়নি বলেও অভিযোগ ওঠে । 

সমস্ত ঘটনাটি তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায়কে জানানো হলে পুলিশের ব্যবহারে পরিবর্তন আসে। তৃণমূল এর রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এ ব্যাপারে বলেছেন, পুলিশ এখানে ভালো আচরণ করেনি। নিজের পরিবারের সদস্যের হঠাৎ মৃত্যুতে ক্ষোভ প্রকাশ খুবই স্বাভাবিক ব্যাপার। হাসপাতালের সুপারিনটেনডেন্ট অতনু ভদ্র এই ঘটনার ব্যাপারে জানান, রোগীর আগে বাইপাস সার্জারি হয়েছিল। রোগী এখানে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে রোগীর মৃত্যু হয়। চিকিৎসায় কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনোরূপ গাফিলতি ঘটেনি। 

No comments:

Post a Comment

Adbox