Breaking

Monday, January 17, 2022

আসানসোল পৌর নিগমের ৭৫ নম্বর ওয়ার্ডের প্রচারে বিজেপি রাজ্য যুব মোর্চার সম্পাদক বাপ্পা চ্যাটার্জী

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : রাজ্যের চারটি পৌর নিগম এর পুর ভোটের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। ঘোষিত হয়েছে প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী তালিকা। আর আসানসোল জুড়ে শুরু হয়েছে সমস্ত প্রার্থীদের প্রচার। তবে করোনা-র বাড়বাড়ন্ত হওয়ার ফলে ডোর টি ডোর প্রচার সারছেন প্রার্থীরা। আসানসোল পৌর নিগম এর অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে সমস্ত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা তাদের প্রচার জোরকদমে শুরু করেছেন। 
আর প্রচারে আসানসোল পৌর নিগমের অন্তর্গত ৭৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুষমা মাঝি ভান্ডারীও পিছিয়ে নেই। তিনিও জোরকদমে তার প্রচার শুরু করে দিয়েছেন। আর রবিবার বিজেপি প্রার্থী সুষমা মাঝি ভান্ডারী - র সমর্থনে প্রচারে এলেন বিজেপি রাজ্য যুব মোর্চার সম্পাদক বাপ্পা চ্যাটার্জী। প্রার্থীকে সাথে নিয়ে  বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন বাপ্পা চ্যাটার্জী। এদিন সম্পূর্ণ কোভিড বিধি মেনে নিউটাউন খাটাল বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে জন সম্পর্ক স্থাপন করলেন এবং ৭৫ নম্বর ওয়ার্ডের প্রার্থীর হয়ে প্রচার করলেন বিজেপি রাজ্য যুব মোর্চার সম্পাদক বাপ্পা চ্যাটার্জী। 

No comments:

Post a Comment

Adbox