নিজস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া, আমার কলম : আর কয়েক দিন পরেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের একাধিক পৌর নিগমের নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে সেই নির্বাচনের দিনক্ষণ। যেখানে আগামী ১২ ফেব্রুয়ারি ও ২৭ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলে এই নির্বাচন। আর তার আগে নিজেদের দলীয় নেতা কর্মীদের নিয়ে গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার এক অনুষ্ঠান ভবনে নিজেদের কর্মী সম্মেলন করলো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার নেতৃত্ব। মূলত ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া উলুবেড়িয়া-২ ব্লক কমিটির উদ্যোগে আয়োজিত হয় এই কর্মী সম্মেলন।
আর তাদের এদিনের এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি মনসা সেন। পাশাপাশি উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভানেত্রী শাহাজাদী পারভীন। জেলা সভাপতি শেখ সিরাজ, ফেটারণীটি মুভমেন্টের রাজ্য সম্পাদক মুজাহিদ রহমান সহ আরও অনেকে। আর এদিনের এই কর্মসূচি থেকে দলীয় কর্মীদের উদ্যেশে একাধিক কথা বলেন এই কর্মী সম্মেলনে উপস্থিত ওয়েলফেয়ার পার্টির নেতৃত্বগণ।


No comments:
Post a Comment