প্রদীপ কুমার সাঁতরা, উলুবেড়িয়া, আমার কলম : করোনা মহামারীরতে বেসামাল গোটা দেশ তথা রাজ্য। আর এই রকম এক কঠিন পরিস্থিতিতে সারা রাজ্য জুড়ে রক্তের আকাল দেখা দিয়েছে। রক্তের অভাবে থ্যালাসেমিয়া আক্রান্ত মুমূর্ষ রোগীরা ও তার পরিবারের সদস্যরা মারাত্বক সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর তাই এই রক্তের সংকট মেটাতে রবিবার গ্রামীণ হাওড়ার বাউড়িয়াতে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। বাউড়িয়ার মাঙ্গলিক ভবনে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরের। মূলত নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উলুবেড়িয়া পূর্ব চক্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের।
সহযোগী ব্লাড ব্যাঙ্ক হিসাবে কলকাতা নীলরতন সরকার মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্কের ( NRS হসপিটাল ) সহযোগিতায় এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির (উলুবেড়িয়া পূর্ব চক্র) উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবির এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করলো। এই চক্রের প্রাক্তন সদস্যা প্রয়াত শুক্লা প্রামাণিক ও প্রয়াত নিভা দাস এর স্মরণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আর এই অনুষ্ঠানের প্রধান অতিথি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহনদাস পণ্ডিত (রাজ্য সম্পাদক, ABPTA)।
এছাড়াও উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হাওড়া জেলা কমিটির সদস্য প্রদীপ দত্ত, সঞ্জয় সাহা। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্যের কোষাধক্ষ্য মোহাম্মদ আলাউদ্দিন। উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উলুবেড়িয়া পূর্ব চক্রের সাধারণ সম্পাদক সৌমেন বাগ সহ অন্যান্য বিশিষ্ট সদস্যবৃন্দ।
আজকের এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। এছাড়াও এদিন এলাকার করোনা যোদ্ধা হিসাবে রেড ভলেন্টিয়ার্স (বাউড়িয়া - চেঙ্গাইল - ফুলেশ্বর গ্রুপ) সদস্যদের সম্বর্ধনা জানানো হয়। করোনা মহামারীর সময় রেড ভলেন্টিয়ার্স এর এই গ্রুপ যেভাবে সর্বতোভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে তার জন্য তাদেরকে সাধুবাদ জানানো হয়েছে। এদিন ওই সংগঠনের পতাকা উত্তোলন করে এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেন সংগঠনের নেতৃত্বরা। পরে সংগঠনের প্রাক্তন প্রয়াত কর্মীদের স্মৃতির উদ্দেশ্যে চলে মাল্যদান পর্ব।
এদিন প্রত্যেক রক্ত দাতাদের হাতে চারা গাছ, শংসাপত্র তুলে দেয় নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কর্মীরা। আর এই রক্তদান শিবিরে উপস্থিত নেতৃত্বরা বলেন, রাজ্যে দীর্ঘদিন ধরেই চলছে কোভিড পরিস্থিতি। আর তার জেরেই বন্ধ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলি। আর সেই সময়ে রাজ্যে যখন সমস্ত কিছুই প্রায় স্বাভাবিক। তখন সামাজিক সুরক্ষা বিধি ও কোভিড বিধি মেনে খুলতে হবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলি।
আর এই প্রসঙ্গেই এদিন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি উলুবেড়িয়া পূর্ব চক্রের সাধারণ সম্পাদক সৌমেন বাগ বলেন, আমাদের সংগঠনের কর্মীদের স্মৃতির উদ্দেশ্যে প্রত্যেক বছরই আমরা এই রক্তদান শিবির আয়োজন করে থাকি। কারণ মানুষের পাশে থাকার জন্য। আর তাই এবছরও এই উদ্যোগ। মূলত ৫০ জন পুরুষ মহিলা এই রক্তদান শিবিরে তাদের রক্তদান করেছে বলেও জানান তিনি। পাশাপাশি তিনি বলেন কোভিড পরিস্থিতিতে সমস্ত সুরক্ষা বিধি মেনে অভিলম্বে চালু করা হোক রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুল, সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে।


No comments:
Post a Comment