Breaking

Saturday, January 22, 2022

আবারো আক্রান্ত বিজেপি প্রার্থী , প্রতিবাদে থানায় বিক্ষোভ

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : ভোটের আগে আবারো আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী। আসানসোল পৌর নিগমের অন্তর্গত ৪১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ভৃগু ঠাকুরকে গালিগালাজ ও মারধরের ঘটনা ঘটলো শনিবার। বিজেপি প্রার্থী এদিন রাতে তার দলের এক কর্মীর অসুস্থতার খবর পেয়ে তাকে একা দেখতে যান, আর সেই সময়ই আক্রান্ত হন তিনি। আসানসোল দক্ষিণ থানার সুকান্ত ময়দান এলাকায় ঘটনাটি ঘটে। এই ঘটনার প্রতিবাদে বিজেপির নেতা ও কর্মীরা আসানসোলের দক্ষিণ থানায় বিক্ষোভ দেখায়। 
আক্রান্ত বিজেপি প্রার্থী ভৃগু ঠাকুর জানান, শনিবার সুকান্ত ময়দান এলাকায় অসুস্থ বিজেপির এক কর্মীকে দেখতে যাওয়ার সময় প্রায় ২০ জন মিলে আমার পথ আটকে আমাকে গালিগালাজ ও মারধর করে। ভৃগু ঠাকুরের অভিযোগ, তৃণমূলের লোকজন এই মারধর করেছে। এই ঘটনার পর বিজেপি প্রার্থী ভৃগু ঠাকুর আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

এই ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানায় আসেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি। তিন জানান, আমি খবর পেয়ে এখানে আসি। থানার আইসির সাথে আমাদের কথা হয়েছে। আমাদের প্রশাসনের উপর আস্থা রয়েছে। উনি বলেছেন উপযুক্ত ব্যাবস্থা নেবেন কাল দুপুর ১২ টার মধ্যে। কালকে আমরা ১২ টার পর আবার আমরা এখানে আসবো। আমরা প্রশাসনের সাথে সহযোগিতা করে চলবো। আমাদের প্রার্থী ভৃগু ঠাকুরকে একা পেয়ে তৃণমূলের দুষ্কৃতীরা এই নক্কার জনক একটি ঘটনা ঘটিয়েছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের প্রার্থীর গায়ে হাত দেওয়া হয়েছে। আমার এর জন্য যা যা করার তাই করবো। 

অন্যদিকে এই অভিযোগ একেবারে অস্বীকার করেছেন তৃণমূল নেতা অমরনাথ চ্যাটার্জি। এই প্রসঙ্গে তিনি বলেন, ভোটের আগে নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এইসব কথা বলা হচ্ছে। আর তৃণমূল কর্মীদের ভোটের প্রচার ছেড়ে এই সব কাণ্ড ঘটানোর সময় নেই। কালকে নেতাজীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন কাজে আমাদের কর্মীরা ব্যাস্ত রয়েছে। বিজেপি পাঁচ বছর কোনো কাজ করেনি, নিজেদের গাফিলতি গুলো ঢাকার জন্য এই সব কথা বলছে। 

No comments:

Post a Comment

Adbox