আর এই কম্বল বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হলো রাজনৈতিক চাপানউতোর। এই কম্বল বিতরণ অনুষ্ঠানে বহু মানুষের সমাগম হয় ফলে এই অনুষ্ঠানকে ঘিরে করোনা বিধি লঙ্ঘন করার অভিযোগ ওঠে। এখানে উপস্থিত বহু মানুষের মুখে মাস্ক ছিল না। পাশাপাশি এই কম্বল বিতরণ অনুষ্ঠানে নির্বাচনী বিধি লঙ্ঘন করার অভিযোগও উঠেছে। কংগ্রেস নেতারা অভিযোগ করেন যে, কম্বল বিতরণ করে এখানের তৃণমূল প্রার্থী ভোট চাইছেন এলাকার সাধারণ মানুষের কাছে। ফলে এই অনুষ্ঠানকে ঘিরে নির্বাচনী বিধি লঙ্ঘন করার অভিযোগ ওঠে।
এই প্রসঙ্গে প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন বিধায়ক সোহরাব আলী জানান, আজ এখানে কম্বল বিতরণ অনুষ্ঠান করা হচ্ছে। এই সোসাইটির পক্ষ থেকে গত ২০ থেকে ২২ বছর এই কম্বল বিতরণ করা হয়ে আসছে। এখানের দরিদ্র পরিবারের মধ্যে আমরা এই কম্বল বিতরণ করে থাকি। এছাড়াও এই এলাকার প্রায় ১,৭০০ পরিবারের হাতে লকডাউনের সময় প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছিল। এই সংস্থা সার্বিক ভাবে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। পাশাপাশি তিনি জানান, এই অনুষ্ঠান প্রতি বছরই করা হয়ে থাকে এই সংস্থার উদ্যোগে। ভোট থাকার কারণে এবছর এই অনুষ্ঠান একটু দেরিতে হয়। করোনা বিধি ও নির্বাচনী বিধি লঙ্ঘিত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এখানে নির্বাচনী বিধি লঙ্ঘিত হয়নি। কম্বল বিতরণ করা হয়েছে সংস্থার উদ্যোগে। আমরা এখানে অতিথি মাত্র। কম্বল বিতরণ করে ভোট চাওয়ার অভিযোগ বিরোধীদের মিথ্যে কথা। ভোটের আগে ওরাতো এসব আরোপ করবেই। তিনি আরো বলেন, এখানে প্রত্যেকের মুখেই মাস্ক রয়েছে। কয়েক জনকে দেখে এই কথা বলা উচিত নয়। আমরা করোনা প্রটোকল মেনেই সবটা করছি বলে জানান তিনি।


No comments:
Post a Comment