প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : আইপিএল ২০২২ এর এডিশনে অংশগ্রহণ করবে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি। এই দুটি নতুন দল হলো আমদাবাদ ও লখনউ। আর এই দুই নতুন দল নির্বাচিত করলো তাদের অধিনায়ক। ভারতীয় দুই ক্রিকেটার পেলেন এই দলের অধিনায়কত্বের দায়িত্ব।
আমদাবাদ দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন হার্দিক পান্ডিয়া। ভারতের এই অলরাউন্ডার ক্রিকেটার এতদিন খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। এই বছর হার্দিক দায়িত্বভার পেয়েছেন নতুন দল আমদাবাদের। হার্দিক এর সাথে নতুন দলের চুক্তি হয়েছে ১৫ কোটি টাকায়। হার্দিককে মুম্বাই দলে নিয়েছিল ২০১৫ সালে। মুম্বাই হার্দিককে প্রথমে ১০ লক্ষ টাকায় দলে নিয়েছিল। হার্দিক মুম্বাইয়ের হয়ে ব্যাট হাতে অনেক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। ২০১৮ সালে মুম্বাই হার্দিককে ১১ কোটি টাকা দিয়ে টিমে রেখে দেয়। এরপর হার্দিক ভারতীয় দলে নিজের জায়গা পাকা করেছেন।
এই দলে খেলবেন আরেক ভারতীয় শুভমান গিল। কলকাতা নাইট রাইডার্স থেকে তিনি এসেছেন এই নতুন দলে। আমদাবাদ এর সঙ্গে গিলের চুক্তি হয়েছে ৮ কোটি টাকায়। এই একই দলে খেলতে চলেছেন রশিদ খানও। রশিদের সাথে নতুন দলের চুক্তি হয়েছে ১৫ কোটি টাকায়। আমদাবাদ তাদের অফিসিয়াল টুইটারের মাধ্যমে সেই কথা সুনিশ্চিত করেছে।
আইপিএল এর আর এক নতুন দল লখনউ এর অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন কে এল রাহুল। লোকেশ রাহুল নতুন দলের সাথে চুক্তি করেছেন ১৭ কোটি টাকায়। আইপিএল এর গত বছরের এডিশনে পাঞ্জাব কিংসের দায়িত্ব সামলেছিলেন রাহুল। বর্তমানে রাহুল ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য। এখন রাহুল, রোহিত শর্মার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে একদিনের ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। বিরাট এর চোটের কারণে টেস্ট ম্যাচেও অধিনায়কের দায়িত্ব সমলেছিলেন তিনি। কিন্তু ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেননি লোকেশ রাহুল। সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি আমদাবাদ দল এবার তার উপরেই ভরসা দেখিয়েছেন।
নবাবের শহর বলা হয়ে থাকে লখনউকে। আর এই শহরের হয়ে আইপিএলে খেলতে দেখা যাবে আর এক ভারতীয় রবি বিষ্ণই কে। রবি বিষ্ণইকে দলে নেওয়া হয়েছে ৪ কোটি টাকায়। এছাড়াও এই দলে খেলতে দেখা যাবে মার্কাস স্টইনিস কে। মার্কাস নতুন দলের সাথে ৯ কোটি ২০ লক্ষ টাকায় চুক্তি করেছেন। লখনউ তাদের অফিসিয়াল টুইটারের মাধ্যমে সেই কথা সুনিশ্চিত করেছে।


No comments:
Post a Comment