Breaking

Thursday, May 25, 2023

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ময়দানে নামলো মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিনিধি, মালদা :- মালদা শহরের, রথবাড়ি থেকে আম বাজার, কার্বাইড দিয়ে পাকিয়ে রমরমিয়ে চলছে কাঁচা আমের বিক্রি। জেলা প্রশাসনের নির্দেশ মতো এবারে এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বৃহস্পতিবার সাত সকাল ময়দানে নামল মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন। 
 
মালদা জেলা বরাবরই আমের জন্য জগৎ বিখ্যাত। কিন্তু ক্রমশ মালদা জেলার সুনাম নষ্ট হচ্ছে। গাছ থেকে কাঁচা আম পেরে কার্বাইড দিয়ে পাকিয়ে বিক্রি করা হচ্ছে বাজারে। কার্বাইড দিয়ে পাকানো আম একদিকে যেমন শরীরের পক্ষে ক্ষতিকর, তেমনি অন্যদিকে আমের স্বাদ অতৃপ্তি থেকে যায়। এর ফলে ক্রমশ সুনাম হারাচ্ছে মালদা জেলার আম। 

আর বৃহস্পতিবার জামাই ষষ্ঠী। তাই সকাল থেকেই কার্বাইড দিয়ে পাকানো আমে ছেয়ে গেছে গোটা বাজার। জেলা প্রশাসনের নির্দেশমতো অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ব্যবসায়ীদের সচেতন করতে বৃহস্পতিবার মালদা শহরের রবীন্দ্রভবন এলাকায় অবস্থিত জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি সহ শহরের বিভিন্ন আম বাজার পরিদর্শন করলেন মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা। 

এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, কার্বাইড দিয়ে কোনভাবেই আম পাকানো যাবে না। আজ জামাই ষষ্ঠী। আজ থেকেই জোরকদমে আম বেচাকেনা শুরু হয়েছে‌। তাই কোনভাবেই যাতে কার্বাইড দিয়ে আম পাকানো না হয় তার জন্য একাধিক আম বাজার পরিদর্শন করে আম ব্যবসায়ী এবং চাষী বন্ধুদের সচেতন করা হল।

No comments:

Post a Comment

Adbox