Breaking

Tuesday, March 14, 2023

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য!

নিজস্ব প্রতিনিধি, মালদা, আমার কলম :- শোয়ার ঘর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার সকালে মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত নতুন মহেশপুর এলাকায়। মৃতদেহ আনা হলো ময়না তদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত যুবকের নাম অমিত মন্ডল বয়স (১৯) বছর। পরিবারের রয়েছে বাবা অজিত মন্ডল, মা সুমিত্রা মন্ডল, অমিত এর পরিবারে এক ভাই এক বোন। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো গতকাল রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে অমিত নিজের ঘরে। আজ সকালে পরিবারে লোকেরা ডাকাডাকি করলে কোন সারা শব্দ পায় না। এরপর স্থানীয়রা ঘরের দরজা ভেঙে দেখে অমিতের ঝুলন্ত দেহ। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহ হাসপাতালে পাঠায়। 

পরিবারের এক সদস্য জানান যে কি কারণে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল তারা বুঝে উঠতে পারছে না। এই বিষয়ে ইংরেজবাজার থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত যুবকের পরিবার সহ গোটা গ্রামে।

No comments:

Post a Comment

Adbox