ডেস্ক রিপোর্ট, আমার কলম :- দু'বছর পর প্রশাসনিকভাবে জগদ্ধাত্রী পুজোর বিধি তথা প্রতিমা নিরঞ্জনে কোনরকম বাধা নিষেধ রাখল না। গত বছর নিরঞ্জন এর ক্ষেত্রে অনেক বাধা নিষেধ থাকার কারণে প্রশাসনের সাথে দফায় দফায় পুজো কমিটির সদস্যদের মধ্যে বিরোধ দেখা গিয়েছিল।
কিন্তু এই বছরে প্রশাসনের পক্ষ থেকে পুরোটাই স্বাধীনতা দেওয়া হয়েছিল পুজোর এবং ঘট বিজয় তথা প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে শুক্রবার দুপুর ১১ টার পর থেকে সন্ধ্যা ৬ টা অবধি ঘট নিরঞ্জন অনুষ্ঠান সারম্বরে পালিত হয়।
এটি দেখার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছিল এবং নিরঞ্জন এর জন্য রাত ৭ টার পর থেকে নিরঞ্জন এর শুরু হলে বুড়িমা আস্তে আস্তে সকাল ১০ টা বেজে যায়।
কিন্তু অগণিত ভক্তরা বুড়িমার দর্শন পাওয়ার জন্য সারারাত জেগে অধীর আগ্রহে সকাল ১০ টা পর্যন্ত রাস্তায় অপেক্ষা করেন। প্রতিমা নিরঞ্জনের জন্য রাজবাড়ী থেকে বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


No comments:
Post a Comment