Breaking

Sunday, November 6, 2022

T20WorldCup2022 : জিম্বাবোয়েকে হারিয়ে গ্রুপ শীর্ষে ভারত, ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিতে লড়াই

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- রবিবার, টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়েকে, ভারত উড়িয়ে দিল বোলিং দাপটে। এই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান স্কোর বোর্ডে তোলে। জিম্বাবোয়ে, রান তাড়া করতে নেমে ১৭.২ ওভারে ১১৫ রানেই গুটিয়ে যায়। মেন-ইন-ব্লু জয়ী হয় ৭১ রানে। 

বিশ্বকাপে টিম ইন্ডিয়া গ্রুপ বি-এর শীর্ষস্থান দখল করল। জিম্বাবোয়েকে, ভারত ৭১ রানে হারিয়ে পৌঁছে গেলো গ্রুপের শীর্ষে। আগামী ১০ নভেম্বর সেমিফাইনালে ভারতের লড়াই বেশ কঠিন। অ্যাডিলেডে, ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে মেন-ইন-ব্লু। 

এর আগে টি-২০ বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড তিন বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত ২ টি ম্যাচে জয় পায়, অন্যদিকে ইংল্যান্ড ১ টি ম্যাচে জেতে। এবার দুই দেশ মুখোমুখি হবে ১০ বছর পরে। ভারত, ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০৭-এ খেলেছিল। আর সেই ম্যাচ ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে যুবরাজ সিংহের ছয় ছক্কার জন্য।

No comments:

Post a Comment

Adbox