Breaking

Saturday, November 5, 2022

পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার রয়েছে বহু অজানা কাহিনী

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য দেখে সত্যিই মন জুড়িয়ে যায়। কাঞ্চনজঙ্ঘা হলো হিমালয় পর্বতমালার পর্বতশৃঙ্গ। মাউন্ট এভারেস্ট এবং কে-২ এর পরে এটিই পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ, যার উচ্চতা ৮,৫৬৮ মিটার। এটি ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত। হিমালয় পর্বতের এই অংশটিকে কঞ্চনজঙ্ঘা বলা হয়।

কাঞ্চনজঙ্ঘা নামের আক্ষরিক মানে বরফ ঢাকা পাঁচটি গুপ্তধন, যা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের ৫ টি চূড়ার পরিচয়। তিব্বতি ভাষায় কাঙ (বরফ), চেন (সুবিশাল), জ (ধন সম্পদের আধার) এবং ঙ্গা (পাঁচ) নামটি দিয়ে প্ৰকাশ পায় এখানকার গুপ্ত সম্পদের প্রতি মানুষজনের শ্রদ্ধা। আর সেই পঞ্চসম্পদ হল - নুন, সোনা, বহুমূল্য রত্ন, পবিত্র ধার্মিক পুঁথি এবং অপরাজেয় রক্ষাকারী বর্ম।

এই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা - বহু দশক ধরে, বহু মানুষের কাছে ঈশ্বরতুল্য প্রতীক, আবার কারও কাছে নানান কারণে বিতর্কের বিষয়। 

যাঁরা কাঞ্চনজঙ্ঘা আরোহণ করেছেন এবং স্বচক্ষে সেই রূপ দেখেছেন, সবাই জানিয়েছেন যে কাঞ্চনজঙ্ঘা শুধুমাত্র পৃথিবীর অন্যতম উচ্চ পর্বতশৃঙ্গই নয়, অন্যতম বিপদজনকও বটে। তাই অন্নপূর্ণা শৃঙ্গের পরেই দ্বিতীয় দুরূহতম শৃঙ্গ হিসেবে কাঞ্চনজঙ্ঘার পরিচয়।

তবে তা শুধুমাত্র প্রযুক্তিগত কারণে নয়, শোনা যায় নানা রকম লোকগাথা এবং কাঞ্চনজঙ্ঘা ঘিরে ঘটে যাওয়া কিছু অদ্ভুত অবর্ণনীয় ঘটনার। 

সূত্র - উইকিপিডিয়া  


No comments:

Post a Comment

Adbox