Breaking

Tuesday, July 26, 2022

আর্মিতে চাকরি দেওয়ার কথা বলে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে কয়েক লক্ষ নিয়ে প্রতারণা করার অভিযোগ

ডেস্ক রিপোর্ট :- আর্মিতে চাকরি দেওয়ার কথা বলে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে কয়েক লক্ষ নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠল বহরমপুরে। মঙ্গলবার শহরের জমিদারি এলাকায় এই ঘটনায় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। বিষয়টি নিয়ে তারা বিক্ষোভ দেখান। 

জানা গেছে, স্থানীয় বাসিন্দা মিজান শেখ আর্মিতে কর্মরত এবং নিজেকে অফিসার হিসেবে এলাকায় পরিচয় দেন। তিনি কিছুদিন আগে জমিদারি এলাকায় একটি নতুন বাড়ি তৈরি করতে শুরু করেন। টাকার প্রয়োজন হওয়ায় তার আত্মীয়দের মারফৎ এলাকার বাসিন্দাদের চাকরি করে দেওয়ার টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ। 

পরে সেই বাড়িটি আবুল কালাম আজাদ নামে এক পুলিশ কর্মীকে বিক্রি করে পরিবার নিয়ে পালিয়ে যান। এদিন বাসিন্দারা কালাম আজাদের সঙ্গে কথা বলতে গেলে তিনি দুরব্যবহার করেন ও বাসিন্দাদের হুমকিও দেন বলে অভিযোগ উঠেছে। এদিন বাড়িটি কেনার কোনও প্রমাণ ওই পুলিশ কর্মী অবশ্য দেখাতে পারেন নি।

No comments:

Post a Comment

Adbox