নিজস্ব প্রতিবেদন, আমার কলম : আজ, ১ ফেব্রুয়ারি, সংসদে ২০২২-২৩ অর্থ বর্ষের জন্য বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই বাজেটে বেশ কিছু জিনিসের দাম বেড়েছে। আবার বেশ কিছু জিনিসের দাম কমেছে। তাহলে আসুন একনজরে দেখে নেওয়া যাক কীসের কীসের দাম বাড়লো, আর কীসের কীসের দাম কমলো।
বাজেটে যেসব জিনিসের দাম বেড়েছে --
👉🏻) বিদেশ থেকে আনা ছাতার দাম বেড়েছে।
👉🏻) ইস্পাতজাত দ্রব্যের দাম বেড়েছে।
👉🏻) দাম বেড়েছে স্টিলের বাসনপত্রের।
বাজেটে যেসব জিনিসের দাম কমেছে --
👉🏻) বিদেশ থেকে আনা যন্ত্রপাতির দাম কমেছে।
👉🏻) দাম কমেছে ইমিটেশনের গয়নার।
👉🏻) দাম কমেছে পেট্রোপণ্যের (যেমন - জ্বালানি তেল, কেরোসিন, গ্যাসোলিন, তরল প্রাকৃতিক গ্যাস, ডিজেল জ্বালানি, পেট্রোলিয়াম গ্যাস)
👉🏻) চামড়ার জুতো, বেল্ট, চামড়ার ব্যাগ, চামড়াজাত দ্রব্য, পোশাক ইত্যাদির দামও কমেছে।
👉🏻) হিরে এবং হিরের গহনা ও গ্রহ রত্নের দাম কমেছে।
👉🏻) কৃষি যন্ত্রপাতি, মোবাইল, চার্জার এর দামও কমেছে এই বাজেটে।


No comments:
Post a Comment