নিজস্ব প্রতিবেদন, আমার কলম : আজ, ১ ফেব্রুয়ারি, সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২২-২৩ অর্থ বর্ষের জন্য বাজেট পেশ করছেন। আর এই বাজেটে দেশের যুবকদের জন্য রয়েছে বড়ো সুযোগ। বিনিয়োগ টানাই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য।
মঙ্গলবার সংসদে বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশে ৬০ লক্ষ নতুন চাকরি সুযোগ তৈরি করা হবে। জোর দেওয়া হবে পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রেও। পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান চালু হচ্ছে বলে জানিয়েছেন নির্মলা সীতারামন। পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটি টাকার বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।


No comments:
Post a Comment