রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আসানসোল পৌরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের ধাদকার মাগারাম সেতুর কাছে কাউন্সিলার চৈতালী তিওয়ারির নতুন অফিসের উদ্ধোধন হলো।শনিবার এই অফিসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন ওই ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার চৈতালী তিওয়ারি।এদিনের উদ্ধোধনী অনুষ্ঠানে আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, বিজেপি নেতা বাপী সাহা সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।জানা গিয়েছে মানুষের সুবিধার্থের জন্য এই কাউন্সিলার অফিস করা হয়েছে।
এই প্রসঙ্গে আসানসোল পৌরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার চৈতালী তিওয়ারি বলেন, মানুষের কাজ করার জন্যই এসেছি। তাই আজ একটা অফিস এর উদ্বোধন করা হলো। তৃণমূল তো ছাপ্পা ভোট মেরে জিতেছে। তাই ওরাতো মানুষের কাজ করবে না। তাই বিজেপি মানুষের স্বার্থে কাজ করবে।


No comments:
Post a Comment