Breaking

Wednesday, January 19, 2022

দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিতরণ করা হলো কম্বল

রামকৃষ্ণ চ্যাটার্জী, সালানপুর : দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেন্দুয়ার লেফট ব্যাংক তৃণমূল কংগ্রেস কার্যালয় প্রাঙ্গণে এলাকার প্রায় ২৫০ জন গরীব মানুষের হাতে তুলে দেওয়া হলো কম্বল। কম্বল গুলি নিজের হাতে গরীব অসহায় মানুষ গুলোকে তুলে দিলেন যুব নেতা মুকুল উপাধ্যায় সহ জেলা পরিষদের কর্মদক্ষ মহম্মদ আরমান, সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত প্রধান শিমুলা মারান্ডি, উপ প্রধান রঞ্জন দত্ত, পঞ্চায়েত সদস্যা রেখা মল্লিক, দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ তেওয়ারী সহ আরো বিশিষ্ট ব্যক্তিগণ। 

এই প্রসঙ্গে তৃণমূল নেতা মনোজ তেওয়ারী জানান, বিধায়ক বিধান উপাধ্যায় ও যুবনেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে জামিরকুড়ি, হদলা, নতুনপাড়া, লেফট ব্যাংক সহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মধ্যে অবস্থিত প্রায় ২৫০ জন গরীব অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হলো। 
তাছাড়া এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মবিন খান, রামচন্দ্র সাউ, যুব নেতা বিজয় সিং সহ নরেন্দ্র খোসলা, শঙ্কর ঘোষ, চন্দন রাজক, বিষ্ণু বাহাদুর, বাবাই ঘোষাল সহ আরো অনেকে। 

No comments:

Post a Comment

Adbox