Breaking

Wednesday, January 26, 2022

মঙ্গলবার ডোর টু ডোর প্রচার সারলেন বিজেপি প্রার্থী মধুমিতা চ্যাটার্জী

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : রাজ্যের চারটি পৌর নিগম এর পুর ভোটের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। ঘোষিত হয়েছে প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী তালিকা। আর আসানসোল জুড়ে শুরু হয়েছে সমস্ত প্রার্থীদের প্রচার। তবে করোনা - র বাড়বাড়ন্ত হওয়ার ফলে ডোর টি ডোর প্রচার সারছেন প্রার্থীরা। আসানসোল পৌর নিগম এর অন্তর্গত ৮৪ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী হলেন মধুমিতা চ্যাটার্জী। তিনি ইতিমধ্যেই তার প্রচার শুরু করে দিয়েছেন জোরকদমে। 
 তিনি মঙ্গলবার, ৮৪ নম্বর ওয়ার্ডের ইসমাইল বি আর এম বি রোডে ৫ জন সমর্থককে সাথে নিয়ে ডোর টু ডোর প্রচার করলেন। তিনি জানান, এই পৌর নিগম নির্বাচনে মানুষের রায় তার সমর্থনেই হবে। তিনি জানান, তিনি জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী। তিনি সকলকে কোভিড বিধি মেনে চলার অনুরোধ জানান। তিনি সকলের সুস্থতা কামনা করেন। আর জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত বলে জানিয়েছেন। বিজেপি প্রার্থী মঙ্গলবার সন্ধায় ডোর টু ডোর প্রচার করলেন কোভিড বিধি মেনে। 


No comments:

Post a Comment

Adbox