Breaking

Thursday, January 20, 2022

অজ্ঞাত মৃতদেহের পরিচয় জানা গেলো, ময়না তদন্ত জেলা হাসপাতালে

রামকৃষ্ণ চ্যাটার্জী, সালানপুর : আসানসোল ডিভিশনের  রূপনারায়ণপুর রেল ব্রিজের নিচে রেল লাইনের পাশে নর্দমা থেকে বৃহস্পতিবার  উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃতদেহ। 
অবশেষে মৃত ব্যক্তির নাম জানা যায়, শক্তি হেমরম (৩৯)। তার বাড়ি সালানপুর ব্লকের প্রতাপপুর এলাকায় বলে সন্ধান পাওয়া যায়। বুধবার রাত্র থেকে শক্তি হেমরম বাড়ি ফেরেনি বলে রেল পুলিশকে মৃত ব্যাক্তির পরিবারের সদস্যরা জানিয়েছেন। রাতের কোন ট্রেনে কাটা পড়ে সে সম্ভবত মারা গেছে। রেল পুলিশ তার দেহ উদ্ধার করে বৃহস্পতিবার জেলা হাসপাতালে ময়না তদন্তের ব্যবস্থা করে। 

No comments:

Post a Comment

Adbox