নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া : খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো গ্রামীণ হাওড়ার বাউড়িয়ায়। সূত্র মারফত জানা গেছে, বুধবার রাতে বাউড়িয়ার বুড়িখালীর একটি আবাসনের উপর থেকে নিচে পড়ে যায় এক যুবক (৩০)। আর এঘটনা জেরে ওই এলাকা ও আবাসন চত্বর জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। ঘটনার কথা জানতে পেরে তৎক্ষণাৎ বাউড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌছায়। তারপর তারা মৃত দেহকে উদ্ধার করে পাঠায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য।
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, মৃত যুবকের নাম শশীকান্ত মালিক (৩০ বছর)। মৃত যুবকের বাড়ি উলুবেড়িয়ার রাজাপুরে। এঘটনার পর মৃতের পরিবারের সদস্যদের দাবি তাকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিয়ে খুন করা হয়েছে। আর এর পরেই মৃত শশীকান্তের স্ত্রী মামণি মালিক লিখিত অভিযোগ দায়েক করে বাউড়িয়া থানায়। আর তার অভিযোগের ভিত্তিতেই মূল অভিযুক্ত বার ডান্সার কেয়া সরকার ওরফে টিনাকে গ্রেপ্তার করেছে বাউড়িয়া থানার পুলিশ।
সূত্র মারফত জানা গেছে, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ওই যুবতি অঙ্কুরহাটিতে অবস্থিত একটি বারে ডান্সারের কাজ করতো। জানা গেছে, তার বাড়ি হুগলীতে। শশীকান্ত মালিক ওই বারেই গান গাইতো। ওখানেই কয়েক বছর আগে শশীকান্তের সঙ্গে পরিচয় হয় কেয়ার। এর পরেই তাদের দুজনের মধ্যে গড়ে ওঠে বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক। তার পর থেকেই শশীকান্ত প্রেমিকা কেয়াকে নিয়ে বাউড়িয়ার বুড়িখালীর ওই আবাসনে থাকতে শুরু করে বলে জানা গেছে সূত্র মারফত। আর গত বুধবার রাতে ঘটে এই মর্মান্তিক ঘটনা।
বাউড়িয়া থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গোটা ঘটনার। সূত্রের খবর, ধৃত ওই মহিলাকে বৃহস্পতিবার পুলিশ, উলুবেড়িয়া আদালতে পেশ করলে বিচারক তদন্তের স্বার্থে তাকে দু দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানা যায়।


No comments:
Post a Comment