Breaking

Thursday, November 11, 2021

T20 World Cup 2021 : ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড

প্রদীপ কুমার সাঁতরা : আইসিসি টি-২০ বিশ্বকাপের প্রথম সেমি - ফাইনালে বুধবার মুখোমুখি হয় ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আবুধাবির, শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নিউজিল্যান্ড ক্যাপ্টেন কেন উইলিয়ামসন  প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। 
ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে তাদের ওপেনার জনি ব্রেস্টোকে (১৩ রান) হারায়। ওপেনার যশ বাটলার ভালো ছন্দে থাকলেও, মাত্র ২৯ রান করেই ড্রেসিং রুমে ফিরে যান। এরপর ডেভিড মালান ও মঈন আলি মিলে দলকে একটা সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়। ডেভিড মালান ৩০ বলে ৪১ রান করে আউট হয়ে যান। মঈন আলি ৩৭ বলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১ রানের একটি অপরাজিত ইনিংস খেলেন। লিয়াম লিভিংস্টোন ১০ বলে করেন ১৭ রান। ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ১৬৬ রান। 
নিউজিল্যান্ডের বোলাররা ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটসম্যানদের বাঁধতে কিছুটা হলেও সফল হয় এই ম্যাচে। সাউদি, অ্যাডাম মিলনে,  সোদি ও নিসম প্রত্যেকে ১ টি করে উইকেট নেন। 
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড প্রথমেই তাদের ওপেনার  মার্টিন গাপটিলকে (৪ রান) ও ক্যাপ্টেন কেন উইলিয়ামসনকে (৫ রান) হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। এরপর আরেক ওপেনার ডারিল মিচেল ও ডেভন কনওয়ে মিলে অসাধারণ ভাবে রান চেস করেন। ডেভন ৩৮ বলে ৪৬ রান করেন। ডারিল মিচেল ১৫৩.২ স্ট্রাইক রেট নিয়ে ৪৭ বলে করেন মূল্যবান অপরাজিত ৭২ রান। মিচেল তার এই ইনিংসে ৪ টি বাউন্ডারি ও ৪ টি ছক্কা হাঁকান। জেমস নিসম ১১ বলে ৩ টি ছক্কার সাহায্যে করেন ২৭ রান। নিউজিল্যান্ড ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৭ রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ৫ উইকেটে জিতে নেয়। এই বিশ্বকাপে নিউজিল্যান্ড প্রথম ফাইনালে পৌঁছনো দল হল। 
ইংল্যান্ডের বোলার ক্রিস ওক্স ২ টি, লিয়াম লিভিংস্টোন ২ টি ও আদিল রশিদ ১ টি উইকেট নেন। 
ম্যাচের স্কোর কার্ড --
----------------------------
ইংল্যান্ড - ১৬৬/৪ (২০ ওভার) 
নিউজিল্যান্ড - ১৬৭/৫ (১৯ ওভার) 

নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী। 

ম্যান অব দ্যা ম্যাচ : ডারিল মিচেল (নিউজিল্যান্ড)

No comments:

Post a Comment

Adbox