Breaking

Saturday, November 20, 2021

অধিনায়ক হিসাবে প্রথম সিরিজ জয় রোহিত শর্মার

প্রদীপ কুমার সাঁতরা : নিউজিল্যান্ডের সাথে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জয় লাভের পর রাচিতে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। রোহিত টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। 
নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে সংগ্রহ করে ১৫৩ রান। মার্টিন গাপটিল করেন ৩১ রান। ফিলিপস ৩৪ রানের একটি ইনিংস খেলেন। ভারতীয় বোলার হার্সাল পাটেল ২ টি ও রবীচন্দ্রন অশ্বিন ১ টি উইকেট নেন। 
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও কে এল রাহুল মিলে অসাধারণ ব্যাটিং করেন। এই দুই ওপেনার প্রথম উইকেটের জন্য শতরানের পার্টনারশিপ করেন। সহ - অধিনায়ক কে এল রাহুল ৪৯ বলে ৬৫ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। ক্যাপ্টেন রোহিত শর্মা করেন ৩৬ বলে ৫৫ রান। ভারত ১৭.২ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫৫ রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ৭ উইকেটে জিতে নেয়। নিউজিল্যান্ডের বোলার টিম সাউদি ৩ টি উইকেট নেন। 
এই সিরিজে ভারত পরপর দুটি ম্যাচ জিতে নিয়ে এই সিরিজটিকে নিজের নামে করে নেয়। টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে রোহিত শর্মা প্রথম সিরিজ জয় করলেন। ক্যাপ্টেন রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড় সিরিজ জয় দিয়ে তাদের পথ চলা শুরু করলেন। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন হার্সাল পাটেল।

No comments:

Post a Comment

Adbox