Breaking

Monday, September 27, 2021

আইপিএল ২০২১ : হার্শল পাটেল এর হ্যাটট্রিক, মুম্বাইকে হারিয়ে জয়ী বিরাটের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম :  আইপিএল ২০২১ এর ৩৯ নম্বর ম্যাচটি রবিবার অনুষ্ঠিত হয় দুবাইয়ের, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। মুখোমুখি বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। 
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন বিরাট কোহলি ও দেবদত্ত পার্টিকেল ওপেন করতে আসেন। দেবদত্ত ০ রানে ফিরে যান। বিরাটকে এদিন শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করতে দেখা যায়। বিরাট, ৪২ বলে করেন ৫১ রান। বিরাট এই ইনিংসে ৩ টি ৪ ও ৩ টি ছক্কা হাঁকান। শ্রিকার ভরত ৩২ রান করেন। গ্লেন ম্যাক্সওয়েল ৩৭ বলে করেন ৫৬ রান। তিনি ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারি মারেন। এবি ডি ভিলিয়ার্স ১১ রান করেন। আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ১৬৫ রান।
মুম্বাই ইন্ডিয়ান্সের বোলার জাসপ্রিত বুমরাহ ৩ টি উইকেট নেন। ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিল ও রাহুল চাহার প্রত্যেকে ১ টি করে উইকেট নেন। 
মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ইনিংসের শুরুটা ভালোই করে। ওপেনিং জুটি প্রথম উইকেটের পার্টনারশিপ হিসেবে ৫৭ রান যোগ করেন। প্রথমে কুইন্টন ডি কক ২৪ রানে আউট হন। তারপর ক্যাপ্টেন রোহিত শর্মা ২৮ বলে ৪৩ রান করে ড্রেসিং রুমে ফিরে যান। এরপর কোনো ব্যাটসম্যানই ক্রিজে টিকতে পারেননি। কারণ, ততক্ষনে শুরু হয়ে গিয়েছে হার্শল পাটেল এর আগুন ঝড়ানো বোলিং। এই ম্যাচে দুর্দান্ত বোলিং করে হ্যাটট্রিক তুলে নেন হার্শল পাটেল। ১৬.১ ওভারে হার্শল এর প্রথম শিকার হন হার্দিক পান্ডিয়া। হার্দিক, বিরাটের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ১৬.২ ওভারে হার্শল এর দ্বিতীয় শিকার হন কায়রন পোলার্ড। পোলার্ড, হার্শল এর বলে বোল্ড হন। ১৬.৩ ওভারে হার্শল এর তৃতীয় শিকার হন রাহুল চাহার। চাহার, হার্শল এর বলে এলবিডব্লিউ হন। হার্শল পাটেল, ৩.১ ওভারে ১৭ রান দিয়ে তুলে নেন মূল্যবান ৪ টি উইকেট। মুম্বাই ইন্ডিয়ান্স ১৮.১ ওভারে ১১১ রান করে অল আউট হয়ে যায়। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই ম্যাচটিকে ৫৪ রানে জিতে নেয়। আরসিবির বোলার যুজুবেন্দ্র চাহাল ৩ টি, গ্লেন ম্যাক্সওয়েল ২ টি ও মোহাম্মদ সিরাজ ১ টি উইকেট নেন। 
মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫৪ রানে হারিয়ে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই ম্যাচটিকে জিতে নিয়ে এই টুর্নামেন্টের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিলো। দুর্দান্ত বোলিং ও ব্যাটিং পারফরম্যান্সের জন্য আরসিবির গ্লেন ম্যাক্সওয়েলকে ম্যাচের  সেরা নির্বাচিত করা হয়েছে। 

ম্যাচের স্কোর কার্ড --
--------------------------------
RCB - ১৬৫/৬ (২০ ওভার) 
MI - ১১১/১০ (১৮.১ ওভার) 

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৫৪ রানে জয়ী।

No comments:

Post a Comment

Adbox