ডেস্ক রিপোর্ট, আমার কলম :- উলুবেড়িয়ায় ৩ জন কিশোরের মৃত্যু হয়েছে ট্রেনে কাটা পড়ে। সূত্রের খবর অনুযায়ী, উলুবেড়িয়া রেল স্টেশন সংলগ্ন ডোমপাড়া লেভেল ক্রসিংয়ের কাছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
ওই স্থানে তিনটি লাইন পাশাপাশি চলে গিয়েছে। চার কিশোর জুয়া খেলছিল মাঝের লাইনের ওপর বসে। সেই সময় ডাউন ও আপ দুটি লাইনেই একসাথে ট্রেন চলে আসায় বিপত্তি ঘটে। দেহের ভারসাম্য রাখতে পারেনি তারা দু দিকের প্রবল হাওয়ার দাপটে।
দুদিক থেকেই ট্রেন আসায় চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হয়, ফলে তাদের ট্রেনের চাকা টেনে নেয়। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।


No comments:
Post a Comment