Breaking

Saturday, October 22, 2022

উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী

ডেস্ক রিপোর্ট, উলুবেড়িয়া, আমার কলম :- ২২ শে অক্টোবর, শনিবার, বিকালে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার, উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। মূলত উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেস ও আই.এন.টি.টি.ইউ.সি. উদ্যোগে এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। 

আর এদিনের এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায়। উপস্থিত ছিলেন উদয়নারায়নপুরের বিধায়ক তথা হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমীর পাঁজা, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, আমতার বিধায়ক সুকান্ত পাল, সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল। 

পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আকবর, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দন চক্রবর্তী, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শুক্লা ঘোষ, আই.এন.টি.টি.ইউ.সি. উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের সভাপতি গণেশ চক্রবর্তী। 

উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান সহ সকল সিআইসি মেম্বাররা এবং সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা। উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বেনু কুমার সেন। 

উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হাসিবুর রহমান। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অসিত ব্যানার্জী সহ উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীরা।

No comments:

Post a Comment

Adbox