Breaking

Saturday, October 22, 2022

গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক প্রতিমা শিল্পীর!

ডেস্ক রিপোর্ট :- প্রতিমা শিল্পী রাস্তার পাশেই ঠাকুর তৈরীর কাজ করছিলেন। ঠিক সেই সময় হটাৎ দ্রুত গতিতে একটি গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে মৃৎ শিল্পীকে ধাক্কা মারে। সূত্র মারফত জানা গেছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় এক প্রতিমা শিল্পীর। 

বৃহস্পতিবার হাওড়ার শ্যামপুরের খাড়ুবেড়িয়ার কৃষ্ণপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবারও ঠাকুর তৈরির কাজ করছিলেন প্রতিমা শিল্পী। সূত্র মারফত জানা গিয়েছে, মৃত প্রতিমা শিল্পীর নাম হলো নরেশ পাল। 

সূত্রের খবর অনুযায়ী, খাড়ুবেড়িয়ার কাছে নরেশ পাল নামের ওই প্রতিমা শিল্পী রাস্তার পাশেই প্রতিমা তৈরীর কাজ করছিল। হটাৎ সেই সময় একটি গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে ওই মৃৎ শিল্পীকে।

গাড়ির ধাক্কায় প্রতিমা শিল্পী নরেশ পাল গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্ত। পুলিশ গাড়িটি খোঁজার চেষ্টা করছে সিসিটিভি ফুটেজকে কাজে লাগিয়ে। গাড়ি চালকেরও খোঁজ চালাচ্ছে পুলিশ।




No comments:

Post a Comment

Adbox