Breaking

Thursday, March 24, 2022

IPL 2022 : সিএসকে-র দায়িত্ব ছাড়লেন ক্যাপ্টেন কুল, নতুন দায়িত্বে জাদেজা

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম :- আইপিএল ২০২২ এর প্রথম ম্যাচ ২৬ মার্চ, শনিবার। এই মরশুমের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। আর সিএসকে শনিবার প্রথম ম্যাচে মাঠে নামার ঠিক দু'দিন আগেই হটাৎ ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি অধিনায়কত্ব ছাড়লেন। 

দীর্ঘ ১৪ বছর সিএসকে - র অধিনায়কত্বে থাকার পর নিজের দায়িত্ব ছাড়লেন। আর সেই অধিনায়কত্বের গুরুদায়িত্ব তুলে দিলেন রবীন্দ্র জাদেজার  হাতে। চেন্নাই একথা জানিয়েছে বৃহস্পতিবার একটি বিবৃতির মাধ্যমে। 

আইপিএল শুরু হয় ২০০৮ সালে। চেন্নাইয়ের অধিনায়কত্বের দায়িত্ব প্রথম বছর থেকেই সামলাচ্ছেন ধোনি। মাঝে দু'বছর ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার কারণে চেন্নাই খেলতে পারেন আইপিএল। ধোনি সেই সময় পুণে সুপার জায়ান্ট এর দায়িত্ব সামলেছিলেন। আবার আইপিএলে চেন্নাই এর প্রবেশ ঘটলে, পুনরায় অধিনায়কত্বের দায়িত্ব আসে ক্যাপ্টেন কুল এর উপর। আর প্রত্যাবর্তনের পরে চেন্নাই আবারো আইপিএল ট্রফি জিতেছে দু'বার। কলকাতা নাইট রাইডার্স-কে গত বার ফাইনালে হারায় ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। 

ধোনির অনুপস্থিতিতে সুরেশ রায়না একবার চেন্নাইকে নেতৃত্ব দিয়েছিলেন। আর এবার চেন্নাইয়ের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন রবীন্দ্র জাডেজা। জাডেজা, তৃতীয় ক্রিকেটার যিনি চেন্নাইকে নেতৃত্ব দেবেন। ভারতের এই নির্ভরযোগ্য অলরাউন্ডার ২০১২ সাল থেকে সিএসকে দলে রয়েছেন। 

প্রসঙ্গত উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফরে ২০১৪ সালে হটাৎ টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন ধোনি। তারপর টেস্ট ফরম্যাট থেকেও ধোনি অবসর নেন। ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নেন ২০১৭ সালে। নেট মাধ্যমে একটি ভিডিও পোস্ট এর মাধ্যমে, ২০২০ সালের ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের সন্ধ্যায় ৭ টা ১৯ মিনিটে ধোনি বিদায় নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। আর এবার আইপিএল দলের অধিনায়কত্বের দায়িত্ব থেকেও সরে দাঁড়ালেন। এখন এটাই দেখার যে, এটাই কী ধোনির আইপিএল এর শেষ মরশুম? সেটা জানার জন্য, আইপিএল ২০২২ এর শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে ক্রিকেট প্রেমীদের। 

No comments:

Post a Comment

Adbox