Breaking

Wednesday, March 23, 2022

পেট্রোল-ডিজেলের দাম আজ ফের বাড়ল

ডেস্ক রিপোর্ট :- পাঁচ রাজ্যের ভোট মিটতেই গত সোমবার মধ্যরাতে ১৩৭ দিন পর বেড়েছিল জ্বালানি মূল্য। পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত রইল পরের দিনও। 

মঙ্গলবার রাত ১২ টা থেকে জ্বালানির দাম লিটার পিছু বাড়ল আরও ৮০ পয়সা। কলকাতায় পেট্রোল এর দাম বেড়ে হল ১০৬.৩৪ টাকা। ডিজেলের দাম বেড়ে হল ৯১.৪২ টাকা। 

অন্যদিকে মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোল মূল্য হল ১১১.৬৭ টাকা। ডিজেলের দাম এক লিটার ৯৫.৮৫ টাকা। 

No comments:

Post a Comment

Adbox