Breaking

Sunday, March 20, 2022

উলুবেড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বসন্ত উৎসব

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- রাজ্যে ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে। আর সেই বসন্তের হাত ধরেই গত শুক্রবার দিন দেশ জুড়ে পালিত হয়েছে রঙের উৎসব হোলি বা দোল উৎসব। আর সেই উৎসবের রেশ এখনো কাটেনি বাংলায়। 

তারই অঙ্গ হিসাবে আজ রবিবার গ্রামীন হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হাট বাউড়িয়ায় অনুষ্ঠিত হলো এক বসন্ত উৎসব। 

মূলত উলুবেড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হলো এই বসন্ত উৎসব। আর এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই বসন্ত উৎসবের সূচনা করেন হাওড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সহ - সভাপতি বেনু কুমার সেন। 

পাশাপাশি এদিনের এই বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা নির্মল কুমার যাদব। পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা স্বপ্না সেন।

এদিন সন্ধ্যায় নাচ, গান, আবৃত্তির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় এই বসন্ত উৎসব। 

No comments:

Post a Comment

Adbox