Breaking

Wednesday, March 23, 2022

মহম্মদ সেলিম : তৃণমূল আর তৃণমূলের হাতে নিরাপদ নয়

ডেস্ক রিপোর্ট :- রাজ্যে খুনোখুনি ও হিংসার তাণ্ডব রুখতে গণ-প্রতিবাদ ও প্রতিরোধের ডাক দিল সিপিআইএম। 

রামপুরহাটে ‘গণহত্যা’র সুবিচার চেয়ে মঙ্গলবার বিকালে হাওড়ার পাঁচলায় মিছিল করে রাতেই বীরভূম রওনা হয়ে গিয়েছেন সিপিআইএম নেতৃত্বরা। এরপর সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু-সহ অন্যান্য বাম নেতারা রামপুরহাট যান। 

এই রামপুরহাট কাণ্ডের বিষয়ে সিপিআইএম দলের রাজ্য সম্পাদক সেলিম বলেছেন, মুখ্যমন্ত্রী বিরোধীশূন্য রাজ্য চেয়েছিলেন। কিন্তু এখন তৃণমূলও আর তৃণমূলের হাতে নিরাপদ নেই। 

No comments:

Post a Comment

Adbox